ঝিনাইদহের মহেশপুর উপজেলার ২নং ফতেপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট কমিটির নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-৩ আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ মেহেদী হাসান রনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা। অনুষ্ঠানে তৃণমূলের ঐক্য ও শৃঙ্খলা রক্ষার আহ্বান জানানো হয়।