1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
যশোরে মশাল মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৩৩ জনের বিরুদ্ধে মামলা পুলিশের বিশেষ অভিযানে একজন সা.জাপ্রাপ্ত আসামিসহ মোট পাঁচজন পরোয়ানাভুক্ত আ.সামিকে গ্রে.প্তার টাকার বিনিময়ে শিশু কন্যা বিক্রির অভিযোগ টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও যানবাহন ভাঙচুর মামলায় যুবলীগ নেতা কারাগার ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত শ্যামনগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘিরে তীব্র বিতর্ক ​মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ভারতীয় মদ, সিরাপ ও বিপুল পরিমাণ ওষুধ জব্দ ​কোটচাঁদপুরে ৩টি চোরাই মোটরসহ মহেশপুরের ২ চোর আটক, পলাতক ১ আশুলিয়ায় আখের বাম্পার ফলন, তিনগুণ লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা কমলনগরে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬’ উদযাপিত

মধুপুরে কুকুরের আক্রমনে আহত -৩, আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী

টাঙ্গাইল প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের ৮ নং ওয়ার্ডের আকাশী (উত্তরপাড়া) গ্রামে পাগলা কুকুরের আক্রমণে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে তিন থেকে চারটি ছাগলও কুকুরটির আক্রমণের শিকার হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে পাগলা কুকুরটি হঠাৎ করে পথচারী ও গৃহপালিত প্রাণীর ওপর হামলা চালায়। এতে আহত হন ফুলবাড়ী (উত্তরপাড়া) গ্রামের লাল চাঁন মিয়া (৭০), ইব্রাহিমের স্ত্রী (৬০) এবং আটগাছা গ্রামের আরও একজন ব্যক্তি। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর থেকেই এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশুদের স্কুল, মাদ্রাসা ও কলেজে যাতায়াত নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন।

এলাকাবাসী অবিলম্বে পাগলা কুকুরটিকে আটক এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com