1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় ৫৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মামুন হোসেন,মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে ৫৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ উজ্জল (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ১৩ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে আলমডাঙ্গা থানার ফরিদপুর জোয়ার্দার পাড়াস্থ ব্রীজ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​ডিএনসি, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ আগস্ট বিকেল ৩ থেকে ৩ টা ৩০ মিনিটের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল আলমডাঙ্গা থানাধীন ফরিদপুর জোয়ার্দার পাড়া ব্রীজ মোড় সড়কে অভিযান চালায়। এ সময় সড়কের উপর সন্দেহভাজন হিসেবে দাঁড়িয়ে থাকা মোঃ উজ্জলকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার ডানহাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ১৫০ গ্রাম ওজনের ৫৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১০ হাজার টাকা।
​গ্রেপ্তারকৃত মোঃ উজ্জল আলমডাঙ্গা থানার গোবিন্দপুর গ্রামের দাউদ মোল্লা ও পারুলা খাতুনের ছেলে।
​এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মোঃ কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com