
গতকাল ১৯ আগস্ট ২০২৬ খ্রি. ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী জনাব মোঃ আশিক সাঈদ মহোদয় সিরাজগঞ্জ জেলায় আগমন করেন। পুলিশ সুপার, সিরাজগঞ্জ জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান এবং ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সহধর্মিনী এবং পুনাক, রাজশাহী রেঞ্জ, রাজশাহীর সভানেত্রী মিসেস শামীম আরা হক মহোদয়াকে পুনাক, সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। এসময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
ডিআইজি মহোদয় সিরাজগঞ্জ সদর থানায় মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, সিরাজগঞ্জ জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়।
সভায় ডিআইজি মহোদয় অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাদক, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, সন্ত্রাস ও উগ্রবাদসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
সভায় মাদক ও সাইবার অপরাধের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয় বলেন, মাদক, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, সন্ত্রাস ও উগ্রবাদসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে সিরাজগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধের কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা হচ্ছে। পুলিশ একা কোনো অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পারে না; জনগণের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণ অপরাধ প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও তথ্যের আদান-প্রদান বৃদ্ধি পেলে অপরাধ প্রতিরোধ কার্যক্রম আরও কার্যকর হবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের জনবান্ধব, পেশাদার ও সেবামুখী পুলিশিং নিশ্চিত করার পাশাপাশি আইনানুগভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সিরাজগঞ্জ, জনাব সাইদুর রহমান বাচ্চু, সদস্য সচিব, সিরাজগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং কমিটি, সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপি ও সভাপতি, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’সহ সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ইমাম ও মুয়াজ্জিন পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে ডিআইজি মহোদয় সিরাজগঞ্জ সদরবথানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র, মামলা তদন্তের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন। একই সঙ্গে থানায় কর্মরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সেবাপ্রত্যাশী জনগণের প্রতি আন্তরিক ও মানবিক আচরণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ ও জনগণের সম্মিলিত অংশগ্রহণ, পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সিরাজগঞ্জ গড়ে তুলতে জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।
Leave a Reply