1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই তরুণের ৩ মাসের কারাদণ্ড সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক টেকনাফে অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার, উখিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ,জব্দ ভেকু মেশিন ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড

সাদ্দাম হোসেন সাজ্জাদ স্টাফ রিপোর্টার 
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

কক্সবাজারের টেকনাফে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থানের দায়ে বনি আমিন (২৩) নামে এক রোহিঙ্গা যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে ক্যাম্প-২১-এর সিআইসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রনি আলম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাঁকে এ সাজা দেন।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের সি/০৪ ব্লকে পাহারার দায়িত্বে থাকা ব্যক্তিরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বনি আমিনকে আটক করেন। পরে তাঁকে এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরিচয় যাচাই করে পুলিশ জানতে পারে, বনি আমিন ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি/০৪ ব্লকের বাসিন্দা। তাঁর এফসিএন নম্বর Y176069। তিনি বিনা অনুমতিতে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছিলেন।

পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ক্যাম্প-২১-এর সিআইসি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ঘটনায় ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com