1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

চৌগাছায় ট্রাক চাপায় এক সেলুন কর্মী নিহত!

রেদওয়ানুল ইসলাম রিপন স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪১ Time View

যশোরের চৌগাছায় ট্রাকচাপায় কেস্ট দাস (৫০) নামে এক সেলুন কর্মী নিহত হয়েছে। সোমবার রাত ১০ টার দিকে উপজেলার চৌগাছা- মহেশপুর সড়কের জিসিবি আদর্শ কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কেস্ট দাস উপজেলার নারায়নপুর ইউনিয়নের বড় খানপুর গ্রামের মৃত কুলিন দাসের ছেলে।

তিনি পেশায় এক জন সেলুন কর্মী। তার চাদপড়া বাজারে একটি সেলুনের দোকান রয়েছে। তিনি চুল কাটার কাজ করতেন। তিনি কাজ শেষে দোকান বন্ধ করে বাড়ী ফেরার পথে জিসিবি আদর্শ কলেজ এলাকায় পৌছালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপাদেয়। ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক খাদে উল্টে পড়েছে। পুলিশ ঘটনা স্থলে গেছে। ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে

মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com