মেহেরপুরের গাংনীতে আরিফুল ইসলাম (৩৫) নামের এক অনলাইন জুয়ার এজেন্টকে আটক করেছে র্যাব সদস্যরা। আটক আরিফুল গাংনীর নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। আটকের সময় আরিফুল এর কাছে থেকে জুয়ার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ,২টি স্মার্ট মোবাইলফােন,৪টি সিম ও নগদ ১ হাজার, ৯শত ৭০ টাকা জব্দ করা হয় ।
বুধবার দিবাগত মধ্যে রাতে র্যাব-১২ এর গাংনী ক্যাম্পের একটিদল গােপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল ইসলামকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে গাংনীর নওয়াপাড়া এলাকায় একজন ব্যক্তি বিভিন্ন ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছে এবং অনলাইন জুয়ার প্ল্যাটফর্মগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার প্রলোভন ও রেফারেন্স জুয়া লিংক এর মাধ্যমে সাধারণ জনগণকে জুয়ায় অংশ গ্রহণ করতে উদ্বুদ্ধ করে আসছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের একটি দল নওয়াপাড়া গ্রামে অভিযান তাকে আটক করা হয়।
এ বিষয়ে গাংনী থানায় একটি মামলা আদায়ের করা হয়েছে।