আজ বিকেলে আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ঝিনাইদহ জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা এস এম শাহজামান মোহন ভাইয়ের সাথে ২ ও ৩ নং ওয়ার্ডের সাধারণ মানুষের এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রিয় নেতাকে কাছে পেয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য দেখা গেছে, তা সত্যিই প্রশংসনীয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সুধী সমাজ উপস্থিত ছিলেন।
মহেশপুর পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আগামী দিনে মোহন ভাইয়ের মতো একজন সৎ, যোগ্য ও আদর্শবান মানুষকেই আমরা “পৌর পিতা” হিসেবে দেখতে চাই।