ক্রীড়াই আনে সম্প্রীতি, ক্রীড়াই আনে বল, চল সবাই খেলতে চল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় ‘পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই (শনিবার) বিকেলে শত্রুজিৎপুর কলেজ মাঠ প্রাঙ্গণে মাগুরা জেলা পুলিশ ও শত্রুজিৎপুর ইউনিয়নবাসীর যৌথ আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে মাগুরা জেলা পুলিশ একাদশ ও শত্রুজিৎপুর ইউনিয়ন একাদশ।

​মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

​খেলায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি ওসমান গনি মুছাপুরী, বিএনপি নেতা রফিকুল মাস্টার, বিবেক রঞ্জন মিত্র, ওলিয়ার রহমান মাস্টার, সেলিম রেজা, সেলিম মৃধা এবং স্থানীয় বাজার বণিক সমিতির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সম্প্রীতির এই ফুটবল ম্যাচটি দেখতে স্থানীয় উৎসুক ক্রীড়ামোদী দর্শক মাঠে ভিড় জমান। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন মাদকমুক্ত সমাজ গঠন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।