আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মাগুরা জেলার শালিখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচন করার মত প্রকাশ করেছেন শালিখা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক,সৈয়দ জাহিদুর রহমান ( জাহিদ)।

তিনি ইতিপূর্বে সকল শ্রেণী পেশার মানুষের সাথে মিলে মিশে কাজ করেছেন। এবং বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের প্রত্যঙ্গ ভাবে মিলে মিশে তাদের মন জয় করেছেন। এবং উপজেলার গরিব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানো এক মানবিক তরুণ সমাজসেবক হিসেবে সুনাম অর্জন করেছন। শিক্ষানুরাগী, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে ইতোমধ্যে উপজেলা বাসীর আস্থা অর্জন করেছেন। শালিখা উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।  উপজেলার সাধারণ জনগণের কাছে জানতে চাইলে তারা বলেন, জাহিদ একজন ভালো মনের মানুষ। তরুণ প্রজন্ম চায় এই উপজেলায় একজন শিক্ষিত, সৎ নেতৃত্ব আসুক। আমরা বিশ্বাস করি, জাহিদ সেই প্রত্যাশার প্রতীক হতে পারেন।