ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খানের ঝিনাইদহ আগমন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

​উক্ত মতবিনিময় সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভায় জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক গতিশীলতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়।

​বিশেষ এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলাধীন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। সভায় উপস্থিত সুধীজন ও কর্মকর্তারা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সামনে তুলে ধরেন এবং স্থানীয় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।