সাইবার অপরাধ দমনে ও জনগণের সেবায় আরও এক ধাপ এগিয়ে মাগুরা জেলা পুলিশ। জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অত্যন্ত দক্ষতার সাথে প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করেছে একটি আইফোনসহ মোট ৩৫টি মোবাইল ফোন!

​একই সাথে বিকাশ প্রতারক চক্রের ফাঁদে পড়ে খোয়ানো ভুক্তভোগী গ্রাহকের নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকাও উদ্ধার করা হয়েছে।

​আজ উদ্ধারকৃত এই ৩৫টি মুঠোফোন ও নগদ অর্থ আনুষ্ঠানিকভাবে তাদের প্রকৃত ও আসল মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। নিজেদের হারিয়ে যাওয়া প্রিয় জিনিস ও টাকা ফিরে পেয়ে আনন্দে আপ্লুত ভুক্তভোগীরা।

​জনগণের আস্থা ও নিরাপত্তায় মাগুরা জেলা পুলিশের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানাই।