সংসদ সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নির আগমন উপলক্ষে এক প্রাণবন্ত নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কর্তৃক ঝিনাইদহ-৩ আসনে মনোনীত প্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান “রনি”।
উক্ত নাগরিক সভায় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ফলপ্রসূ মতবিনিময় করা হয়। এ সময় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র রক্ষা এবং জনগণের প্রত্যাশা পূরণে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপস্থিত সুধীজন এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং নেতারা তা পূরণের আশ্বাস দেন।