যখন সমাজে ও বিচারব্যবস্থায় ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত হয়, তখন রাষ্ট্রের পক্ষে থেকেও অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি আনন্দিত হন। মামলায় রাষ্ট্র হেরে গেলেও যদি একজন সাধারণ নাগরিকের ন্যায়বিচার সুনিশ্চিত হয়, তবে একজন অ্যাটর্নি জেনারেলের জন্য সেটাই সবচেয়ে বড় স্বস্তির জায়গা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

শুক্রবার (৩১ জুলাই) সকালে কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, আইনের শাসন ও বিচারব্যবস্থার মূল লক্ষ্যই হলো নাগরিকের অধিকার রক্ষা করা। রাষ্ট্র বা ব্যক্তি কে জিতল তার চেয়ে বড় কথা হলো ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো কি না। বিচারপদ্ধতি যখন কোনো নাগরিককে তাঁর কাক্সিক্ষত ও সঠিক বিচার এনে দেয়, তখন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবেও সেখানে কোনো অসন্তোষ থাকে না, বরং তা আইনি ব্যবস্থার ওপর মানুষের আস্থা বাড়ায়।

নাগরিক সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি।

 সভাপতিত্ব করেন সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মো,সিরাজুল ইসলাম সিরাজ মিয়া, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, সাবেক ভিপি ও জেলা বিএনপির শিল্পী বিষয়ক সম্পাদক আব্দুর সবুর খান প্রমুখ।

সভায় বক্তারা আইনের শাসন প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক অধিকার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সুধী সমাবেশ শেষে বিকালে মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কোটচাঁদপুর পৌর সভার সাবেক প্রয়াত চেয়ারম্যান একেএম সিরাজুল হক সিরু মিয়া ও প্রয়াত কামরুন্নাহার স্মৃতি গোল্ডকাফ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।