বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার/কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
​আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) শ্রদ্ধা নিবেদন শেষে তাঁদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আইন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
​দোয়া ও মোনাজাত শেষে নেতৃবৃন্দ জাতীয় নেতাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।