ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪৬৯ পিস অবৈধ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর আওতাধীন বাঘাডাঙ্গা বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী নিয়মিত টহল পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে আনা এসব যৌনউত্তেজক ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ মাদক, চোরাচালানি পণ্য এবং নিষিদ্ধ ঔষধের অনুপ্রবেশ বন্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মাদকদ্রব্য প্রচলিত আইন ও নিয়মানুযায়ী পরবর্তী কার্যক্রমের জন্য প্রস্তুত করা হচ্ছে।