ঝিনাইদহের মহেশপুর উপজেলার ২নং ফতেপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট কমিটির নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-৩ আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ মেহেদী হাসান রনি।
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা। অনুষ্ঠানে তৃণমূলের ঐক্য ও শৃঙ্খলা রক্ষার আহ্বান জানানো হয়।