আজ (০৯ আগস্ট ২০২৬) বিকেলে মহেশপুর পৌরসভার বোয়ালিয়া, নস্তী ও পাতিবিলা গ্রাম এবং স্থানীয় হাটবাজারে গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা ও ৯০-এর রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা সৎ ও যোগ্য জননেতা এস এম শাহজামান মোহন ভাই।
গণসংযোগকালে মোহন ভাইকে কাছে পেয়ে এলাকার সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে এক অভূতপূর্ব প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। তিনি বোয়ালিয়া, নস্তী ও পাতিবিলা এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী পৌরসভা নির্বাচনে সকলের কাছে দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।
”পৌরবাসীর অধিকার রক্ষা ও একটি আধুনিক-উন্নত মহেশপুর গঠনে আপনাদের সমর্থনই আমার মূল শক্তি।”