ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াই ঘাট সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদকের চালান পাচারের গোপন খবরের ভিত্তিতে বিজিবির একটি নিয়মিত টহল দল লড়াই ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সাথে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তা ধ্বংসের জন্য বিজিবি ব্যাটালিয়ন সদরে জমা করার প্রক্রিয়া চলছে