পল্লী বিদ্যুতের মিটার রিডারকে ৪ ঘণ্টা অবরুদ্ধ রাখল জনতা!
​পাবনার ঈশ্বরদীতে অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট ও ভূতুড়ে বিলের অভিযোগে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় গ্রাহকেরা। এলাকার মানুষের স্পষ্ট বক্তব্য—একদিকে বিদ্যুতের চরম ভোগান্তি, অন্যদিকে ব্যবহারের তুলনায় দ্বিগুণ-তিনগুণ বিলের বোঝা!
​📌 ঘটনার বিবরণ:
মঙ্গলবার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি এলাকায় বিদ্যুৎ না থাকা অবস্থাতেই মিটার রিডিং নিতে যান পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মিটার রিডার আইনুল হোসেন। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে স্লোগান দেন।
​🗣️ গ্রাহকদের অভিযোগ:
“কখন বিদ্যুৎ আসে আর কখন যায় তার ঠিক নেই। দৈনন্দিন কাজ, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তার ওপর ভুল মিটার রিডিং দিয়ে অতিরিক্ত বিল চাপিয়ে দেওয়া হচ্ছে। বারবার বলেও কোনো সমাধান মিলছে না।”
​পরবর্তী সময়ে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আপাতত বিল লেখা বন্ধ রাখার প্রতিশ্রুতি দিলে এলাকাবাসী তাঁকে ছেড়ে দেন। অসাধু বিলিং ব্যবস্থার বিরুদ্ধে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকেরা।