ঝিনাইদহের মহেশপুরে ১০ পিস ইয়াবাসহ মোঃ সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহেশপুর থানা পুলিশ।
গতকাল সন্ধ্যা ৬:৩০ মিনিটে উপজেলার আজমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলামপুর ব্রীজঘাট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ সুমন বড়খাপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি দল আলামপুর ব্রীজঘাট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে সুমনের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।