চুয়াডাঙ্গার জীবননগরে উল্টে যাওয়া ট্রাক্টরের নিচে তিন ঘণ্টা আটকে থাকার পর হযরত আলী (৩০) নামে এক চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
বুধবার দুপুরে নারায়নপুর-সুবলপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক ট্রাক্টরের নিচে চাপা পড়ে আটকে পড়েন। খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা ভেকুর সহায়তায় দীর্ঘ ৩ ঘণ্টার চেষ্টার পর তাঁকে উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধার হওয়া হযরত আলী জীবননগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া গ্রামের জুলহকের ছেলে।