আজ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানার খর্নিয়া ইউনিয়নের আঙ্গারদা গ্রাম সংলগ্ন এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়।আল্লাহর অশেষ রহমতে এবং অলৌকিকভাবে এই বড় দুর্ঘটনায় কোনো যাত্রী বা পথচারী হতাহত হননি! দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে প্রতিদিন বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষ করে কিছু অদক্ষ ও দায়িত্বজ্ঞানহীন চালকের কারণে সাধারণ যাত্রী ও পথচারীদের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে।অবিলম্বে এই মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করতে কঠোর গতিসীমা নির্ধারণ এবং নিয়ম লঙ্ঘনকারী চালকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক।