কোটচাঁদপুরে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর (রহ.) তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
মামুন হোসেন প্রতিনিধি মহেশপুর ঝিনাইদহ
কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড) বলাবাড়ীয়া গ্রামে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর (রহ.) তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণমূলক ভিডিওচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে বলাবাড়ীয়া সমাজ কল্যাণ যুব সংঘ। অনুষ্ঠানে আল্লামা সাঈদীর (রহ.) জীবন, কর্ম ও বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা করা হয়। এ সময় বক্তারা তাঁর জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং তাঁর অবদান ও স্মৃতির কথা স্মরণ করেন।
এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। স্মৃতিচারণমূলক ভিডিওচিত্র প্রদর্শনীর মাধ্যমে উপস্থিতদের মাঝে তাঁর জীবন ও কর্মের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।