জেলার শালিখা উপজেলার কুশখালী গ্রামের মিজানুর মোল্যা, গত ১৬/০৪/২০২৬ইং তারিখে ১১৩৪ নং দলিল মুলে রওশন মোল্যার নিকট থেকে ৩ শতক জমি ক্রয় করে উক্ত জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার সকালে বিরোধপূর্ণ জমিতে দুই পক্ষের অবস্থান নেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, শালিখা থানা পুলিশ ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিরোধটি শালিখা উপজেলার ৩৯নং কুশখালী মৌজার আরএস ৫১৭ নং দাগের ৩ শতক জমি নিয়ে পার্শ্ববর্তী আতর মিনার সাথে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে।

শনিবার সকালে বিরোধপূর্ণ স্থানে মিজানুর মোল্যা তার জমি দখলে নিতে গেলে দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্ঠি হয়। একপর্যায়ে আতর মিনা,ও তার স্ত্রীর রিনা খান সংবাদ সংগ্রহে যাওয়া দুই সাংবাদিককে হুমকি দেয় হয় এবং মারমুখী পরিস্থিতির সৃষ্টি করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ব্যাপারে আতর মিনা ও তার স্ত্রীর বক্তব্য নিতে গেলে তারা সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়ে জানান জমিটি নিয়ে আদালতে মামলা চলমান আছে, কিন্তু কোন কাগজপত্র আপাতত আমাদের কাছে নাই।

স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান,মিজানুর ও আতর মিনার এই জমি নিয়ে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। শনিবার দুই পক্ষ মুখোমুখি হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এ ব্যাপারে শালিখা থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, উভয়পক্ষকে ডাকা হয়েছে কার কি কাগজপত্র আছে দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।