ঝিনাইদহ উপজেলা পরিষদ সংলগ্ন পুকুর থেকে স্থানীয় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী আরাবীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে মরদেহ ভেসে থাকতে দেখে আশপাশের লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ দল মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা গিয়ে আরাবীর পরিচয় নিশ্চিত করেন। মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
​পুলিশ জানায়, ঘটনাটি কীভাবে ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।