ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবন ও বেচাকেনার অপরাধে কবির হোসেন নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। দণ্ডপ্রাপ্ত কবির হোসেন উপজেলার গোকুলনগর গ্রামের আমির হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক সেবন ও কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালনা করা ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তাকে এ সাজা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদকের বিস্তার রোধে মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।