ঝিনাইদহে চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধি এবং চিকিৎসা সংশ্লিষ্ট বিদ্যমান নানা সমস্যা সমাধানের লক্ষ্যে ডাক্তার ও নার্সদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রাশেদ খান।
সভায় উপস্থিত চিকিৎসক ও নার্সরা চিকিৎসা প্রদানকালীন সার্বিক পরিস্থিতি, প্রশাসনিক চ্যালেঞ্জ এবং রোগীদের সেবার মান উন্নত করার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে স্বাস্থ্য খাতকে আরও জনবান্ধব ও দক্ষ করে তুলতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।