আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের তোফি বিশ্বাসের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন হোসেন উপজেলার শ্রীরামপুর গ্রামের ইকরামুল হোসেনের ছেলে।
নি*হতের মামা আবুল হোসেন জানান, কয়েকদিন আগে ইয়ামিন তাদের বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ইয়ামিনের মরদেহ পানিতে ভে//সে উঠতে দেখেন স্থা*নীয়রা।
পরে স্থানীয়রা তাকে উ*দ্ধা*র করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ*ত ঘোষণা করেন।