ঝিনাইদহের মহেশপুর পৌরসভার গোপালপুর গ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে খালিদ নামের একজন বিএনপির কর্মী রয়েছেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।