নড়াইলের লোহাগড়ায় অ্যাম্বুলেন্সে থাকা মৃতদেহের সাথে অনৈতিক ও বিকৃত আচরণের অভিযোগে সাগর নামের এক অ্যাম্বুলেন্স চালককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
​স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সে মৃতদেহের সুরক্ষার দায়িত্ব থাকা সত্ত্বেও চালক সাগর জঘন্য এই কর্মকাণ্ডে লিপ্ত হয়। স্থানীয় উপস্থিত জনতা বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়।
​মানবিকতার চরম অবক্ষয়ের এমন ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার সচেতন নাগরিকরা অভিযুক্ত সাগরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যেন ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।