জেলায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইদহ সদর উপজেলা শাখার আয়োজনে আজ শনিবার সকাল ১০টায় ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি অ্যাড. কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু এবং ঝিনাইদহ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির।

প্রধান বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আব্দুস সবুর মিয়া। বিশেষ বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম নাজমুল ইসলাম।

এছাড়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইদহ সদর উপজেলা শাখার সভাপতি আবু জাফরের সভাপতিত্বে এবং রাজধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আফরোজের সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়ন, শিক্ষক সমাজের ঐক্য সুদৃঢ়করণ, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের শেষ পর্বে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইদহ সদর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

এতে রাজধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আফরোজ সভাপতি এবং চুটলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।