ঝিনাইদহের কোটচাঁদপুরে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে হুমায়রা খাতুন (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাদাম হাট এলাকায় এ ঘটনা ঘটে।

​নিহত হুমায়রা খাতুন বাদাম হাট এলাকার বাসিন্দা মোহাম্মদ নাঈমের (২৩) স্ত্রী।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে স্বামী নাঈম ও স্ত্রী হুমায়রা খাতুনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্বামী নাঈম স্ত্রীকে মারধর করেন। পরবর্তীতে স্বামীর ওপর অভিমান করে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হুমায়রা।
​খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
​কোটচাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।