ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুধসরা এলাকায় কথিত দেহব্যবসার অভিযোগে অভিযান চালিয়েছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চার নারী ও একজন পুরুষসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এ সময় এক নারীর ব্যাগ থেকে বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
অভিযান সংশ্লিষ্ট বাড়ির মালিক হিসেবে সানাউল্লাহর নাম জানা গেলেও, তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।