নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক পল্টন ট্রাজেডী দিবস ২৮ অক্টোবর উপলক্ষ্যে গণহত্যার বিচারের দাবিতে আজ বুধবার বিকেল ৪টায় নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ মুক্তির মোড় কেন্দ্রীয় মসজিদ হতে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় তাজের মোড়ে শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামাতের নায়েবে আমির ও আগামী পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন।নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম সায়েম,পৌরসভা জামায়াতের আমির মাওঃ ওবায়দুল ইসলাম,উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন,জেলা অফিস সম্পাদক মাওঃ শফিকুল ইসলাম,পৌরসভা জামায়াতের নায়েবে আমির আসাদুল্লাহ আল গালিব,পৌরসভা সেক্রেটারি আনোয়ার হোসেন,সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।