ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৯ নং যাদবপুর ইউনিয়নের প্রত্যেকটি মাদ্রাসায় ক্রীড়া সামগ্রী প্রদানের ঘোষণা দিয়েছিলেন তরুন যুবনেতা ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এম জহির রায়হান। তাঁর সেই ঘোষণার পর থেকেই ইউনিয়নজুড়ে ধারাবাহিকভাবে চলছে ক্রীড়া সামগ্রী বিতরণের কার্যক্রম।
তারই ধারাবাহিকতায় আজ ৯ নং যাদবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জলুলি হাফেজিয়া মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ফুটবল উপহার দেওয়া হয়। মাদ্রাসার বাচ্চাদের খেলাধুলার মানসিক বিকাশ ও শারীরিক গঠনের কথা চিন্তা করে যুবনেতা এম জহির রায়হানের পক্ষ থেকে এই উপহার পৌঁছে দেওয়া হয়।
ফুটবল হাতে পেয়ে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য জহির রায়হানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ বলেন, ইউনিয়নের তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং মাদ্রাসার শিক্ষার্থীদের আনন্দ দিতে জহির রায়হানের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। জহির রায়হানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউনিয়নের প্রতিটি মাদ্রাসায় এই উপহার পৌঁছে দেওয়ার কার্যক্রম পর্যায়ক্রমে চলমান থাকবে