ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের সামন্তা বাজারে প্রান্তিক কৃষকদের জন্য সরকারি বরাদ্দকৃত ভর্তুকির সার চোরাইভাবে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় সাব-ডিলার আজিবার রহমানের বিরুদ্ধে। সরকারি নিয়ম অমান্য করে কৃষকদের বঞ্চিত করে অধিক মুনাফার আশায় এই সার কালোবাজারে বিক্রি করা হচ্ছে বলে স্থানীয় কৃষকদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে।
স্থানীয় ভুক্তভোগী কৃষকদের দাবি, বর্তমান চাষের মৌসুমে যখন সরকারি সারের তীব্র প্রয়োজন, তখন ডিলার আজিবার রহমান কৃষকদের সার না দিয়ে গোপনে তা চড়া দামে অন্যত্র পাচার করছেন। এতে করে চরম সংকটে পড়েছেন সামন্তা এলাকার প্রান্তিক চাষিরা।
এই বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল ও ক্ষতিগ্রস্ত কৃষকেরা।