ঝিনাইদহ জেলা কারাগার পরিদর্শন করেছেন বেসরকারি কারা পরিদর্শক, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ।

​আজ (মঙ্গলবার) তিনি বেসরকারি কারা পরিদর্শক হিসেবে ঝিনাইদহ জেলা কারাগারের সার্বিক ব্যবস্থাপনা ও বন্দিদের খোঁজখবর নিতে এই আনুষ্ঠানিক পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে তিনি কারাগারের ভেতরের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন ব্যবস্থা, খাবারের মান এবং চিকিৎসা সেবাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি কারাবন্দিদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। কারাগারের শৃঙ্খলা ও বন্দিদের মানবিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​কারাগার পরিদর্শনকালে কারাকর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।