যশোর জেলায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাব-ইন্সপেক্টর (এসআই) কামরুজ্জামান। তাঁর সাহসিকতা এবং কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ যশোর জেলা পুলিশ সুপার মহোদয় তাঁকে বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন।
সাম্প্রতিক সময়ে একাধিক সফল অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার করে জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছেন এই চৌকস পুলিশ কর্মকর্তা। জেলা পুলিশের এই উদ্যোগ মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাজের স্পৃহা আরও বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।
এসআই কামরুজ্জামানের এই গৌরবময় সাফল্যে ‘ দৈনিক ইনসাফের চোখ’ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।