দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে কারাগারে পাঠানো হয়েছে।

​আদালত সূত্রে জানা যায়, আজ মোস্তাফিজুর রহমান বিজু আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক মামলার গুরুত্ব বিবেচনা করে জামিন নামঞ্জুর করেন এবং তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাবেক এই মেয়রের কারাগারে যাওয়ার খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।