যশোরের চৌগাছায় স্কুল ছুটির পর রাস্তা পার হতে যাওয়া শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে এক মোটরসাইকেল দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে মোটরসাইকেল চালকসহ তাঁর স্ত্রী ও সন্তান আহত হয়েছেন বলে জানা গেছে।

​আহত মোটরসাইকেল চালক চৌগাছার বড় নিয়ামতপুর গ্রামের বাসিন্দা দীপু আহমদ।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে যশোর থেকে স্ত্রী ও সন্তানকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ গ্রাম চৌগাছার বড় নিয়ামতপুরে ফিরছিলেন দীপু আহমদ। পথিমধ্যে একটি স্কুলের সামনে পৌঁছালে হঠাৎ দুপুরের ছুটি শেষে একদল শিক্ষার্থী রাস্তা পার হতে শুরু করে। এসময় কোমলমতি শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে দীপু আহমদ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সপরিবারে সড়ক দুর্ঘটনার শিকার হন।

​স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।