ঝিনাইদহের মহেশপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন মাদক কারবারিকে আটক করেছে।
পরবর্তীতে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) হাজির করা হলে, বিজ্ঞ বিচারক অপরাধের সাজার প্রেক্ষিতে তাঁদের প্রত্যেককে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মহেশপুর থানা পুলিশের এই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানাই। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে প্রশাসনের এমন কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে—এটাই এলাকার সর্বস্তরের মানুষের প্রত্যাশা।