ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের নিয়মিত অভিযানে জলিলপুর মাঠপাড়া এলাকা থেকে মাদক সেবনের অপরাধে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন যোগীহুদা গ্রামের (বর্তমানে রিফুজি পাড়া) আজিজ মিয়ার ছেলে আসাদুল মিয়া।
এলাকাবাসীর বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকের আনাগোনা বাড়ায় স্থানীয় প্রশাসন নজরদারি জোরদার করেছে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।