1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান পাইকগাছায় ৪ লক্ষ অবৈধ চিংড়ি রেনু জব্দ, শিবসা নদীতে অবমুক্ত ভাঙ্গায় র‍্যাবের অভিযান; ৩০ লাখ টাকার ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ ‘বিএনপিকে সঙ্গে নিয়েই উন্নয়ন করতে হবে’ – কানাইঘাটে এমপি শাম্মী আক্তার ফাইনালে ১৬ লাখ টাকা দাম এক টিকিটের,অসন্তোষ মূল্য নিয়ে ফাইনালে তিন পরিবর্তন নিয়ে আর্জেন্টিনা স্কোয়াড মহেশপুরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের ধৃষ্টতার তীব্র নিন্দা ছাত্র জমিয়তের বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংর্ঘষে আহত ১২ সংবাদ প্রকাশের পর অভিযান; ডিলারকে জরিমানা ও গুদাম সিলগালা!

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক খুলনা
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

জুলাই সনদ ও গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবীতে খুলনার শিরোমণিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা জেলা উত্তর শাখা।

রবিবার (১৯ জুলাই) বিকাল ৫টায় শিরোমণি বাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

​সংগঠনটির ঘোষিত “অদম্য জুলাই” কর্মসূচির অংশ হিসেবে বৃষ্টির মধ্যেই এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শিরোমণির খুলনা-যশোর মহাসড়কসহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

মিছিলে অংশ নেওয়া ছাত্র ও যুবসমাজকে “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার”, “ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ, জিন্দাবাদ” সহ বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দিতে শোনা যায়।

নেতৃবৃন্দরা বলেন, ​গণভোটের রায় দ্রুত কার্যকর করতে হবে, ​জুলাই সনদের পূর্ণাঙ্গ ও সঠিক বাস্তবায়ন করতে হবে, এছাড়া ​সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সংঘটিত গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।

​ মিছিল শেষে শিরোমণি শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দরা তাদের দাবীসমূহ অনতিবিলম্বে মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান। মিছিল এবং সমাবেশে ছাত্রশিবির এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাজারের আশেপাশের স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com