1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ডিএনসির মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২২ Time View

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়াপুর খরবোনা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ। সোমবার (২০ জুলাই) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সদর মডেল থানার দ্বারিয়াপুর খরবোনা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি হলেন দ্বারিয়াপুর খরবোনা গ্রামের বাসিন্দা মো. তৌহিদ আহম্মেদ শামীম (২৭)। তিনি মো. ইউসুফ আলী বিশু ও মোছা. তাসলিমার ছেলে। অভিযান চলাকালে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান , জেলার মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com