
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক কার্যভার গ্রহণ করেছেন ক্ষমতাসীন লেবার পার্টির শীর্ষ নেতা অ্যান্ডি বার্নহাম। সোমবার (২০ জুলাই) বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা চার্লস তৃতীয়ের সাথে এক আনুষ্ঠানিক সাক্ষাতের পর তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। এর মাধ্যমে গত এক দশকের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী দেখল বৃটিশ জনগণ।
দায়িত্ব নেওয়ার পর ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেশের উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে বার্নহাম গাজা সংকটে ইসরায়েলের আগ্রাসন নিয়ে লেবার পার্টির পূর্ববর্তী বিতর্কিত অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করেন। একই সাথে তিনি জানান, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েলের ওপর দ্রুত চাপ সৃষ্টি করতে তার সরকার কার্যকর পদক্ষেপ নেবে।
এর আগে, লেবার পার্টির বিদায়ী প্রধানমন্ত্রী কেইর স্টারমার রাজা চার্লস তৃতীয়ের কাছে গিয়ে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।
Leave a Reply