1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

ভেড়ামারায় আর্জেন্টিনার হারে যুবকের আত্মহত্যা

কুস্টিয়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৩ Time View

ফুটবল খেলাকে কেন্দ্র করে অতিরিক্ত আবেগ ও উন্মাদনার এক মর্মান্তিক ও করুণ পরিণতি ঘটেছে কুষ্টিয়ার ভেড়ামারায়। প্রিয় দল আর্জেন্টিনার পরাজয় মেনে নিতে না পেরে সুমন (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত রাতে খেলা শেষ হওয়ার পর ভেড়ামারার ১৬ দাগ চাষীক্লাব মোড় এলাকায় নিজ শয়নকক্ষে এই ঘটনা ঘটে।

নিহত সুমন ওই এলাকার বাসিন্দা এবং তার পরিবারে ৫ বছর ও ১.৫ বছর বয়সী দুটি অবুঝ শিশু সন্তান রয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুমন আর্জেন্টিনার কট্টর সমর্থক ছিলেন। গত রাতে প্রিয় দলের ম্যাচটি দেখার পর আর্জেন্টিনার হারে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। গভীর রাতে পরিবারের সবার অজান্তে নিজ ঘরের সিলিংয়ের সাথে গলায় দঁড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন। সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরাদেহ দেখতে পায়। পরে এলাকাবাসী এসে ঝুলন্ত মরাদেহটি নামাই।

সুমন কেবল একজন ফুটবল ভক্তই ছিলেন না, বরং তার দুটি ছোট শিশুর একমাত্র ভরসাও ছিলেন। তার এই আকস্মিক ও চরম সিদ্ধান্তের ফলে মাত্র ৫ বছর এবং দেড় বছর বয়সী দুটি শিশু এখন পিতৃহারা। উপার্জনক্ষম অভিভাবককে হারিয়ে পরিবারটি এখন সম্পূর্ণ দিশেহারা। স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে অনেকে প্রশ্ন তুলছেন— সাত সমুদ্র তেরো নদী ওপারের একটি ফুটবল দলের প্রতি এমন অন্ধ ও আত্মঘাতী আবেগের মূল্য দিল কে ? যে আর্জেন্টিনা দলের জন্য এই তরুণ নিজের জীবনের প্রদীপ নিভিয়ে দিলেন, সেই আর্জেন্টিনারা বা সেই ফুটবল দল কি এখন এই দুটি অবুঝ শিশুর দায়িত্ব নেবে ?

খেলাধুলা বিনোদনের একটি মাধ্যম মাত্র। একে কেন্দ্র করে অতিরিক্ত উন্মাদনা, জুয়া বা অন্ধ আবেগ কখনোই কাম্য নয়। আপনার ক্ষণিকের আবেগ যেন আপনার পরিবারের সারাজীবনের কান্নার কারণ না হয়ে দাঁড়ায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com