1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবলের কালো অধ্যায়,২০২৬ বিশ্বকাপ ফাইনাল। ‎সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চন্দনাইশে বন্যাদুর্গতের মাঝে ত্রাণ বিতরণ  নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট; অর্থ দন্ড নাটোরে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ; ৩৬ জনের বিরুদ্ধে মামলা কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত

ময়মনসিংহ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১১ Time View

ময়মনসিংহের ভালুকা উপজেলার বাদে পুরুড়া গ্রামে মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিয়েছে আদালত।

জানা যায়, উপজেলার বাদে পুরুড়া মৌজার ৪৭৬নং দাগসহ অন্যান্য বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে মমতাজ বেগম গং দীর্ঘদিন ধরে শামছুদ্দিন গংদের বিরুদ্ধে বাটোয়ারা মামলা (নং-৫০/২০১২) দায়ের করেছিলেন।

আদালতের জারিকারক জানান, বিজ্ঞ ভালুকা সিনিয়র সহকারী জজ আদালতের আদেশ ও নাজির সাহেবের নির্দেশে পুলিশ প্রশাসন ও সার্ভেয়ারের উপস্থিতিতে বাদে পুরুড়া মৌজার ৪৭৬নং দাগের নির্ধারিত জমি (৬১শতকসহ মোট প্রাপ্ত অংশ) সরেজমিনে মেপে বাদী/ডিক্রীদার পক্ষকে আনুষ্ঠানিক ভাবে দখল বুঝিয়ে দেওয়া হয়। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে এবং এলাকার সর্বসাধারণ ও দায়িক পক্ষদের অবগতির জন্য গ্রামীণ ঐতিহ্য মেনে ঢোল পিটিয়ে পুরো জমিতে সীমানা লাল নিশান টাঙিয়ে ঘোষণা দেওয়া হয়। আদালতের পক্ষে উপস্থিত কর্মকর্তা জানান, আদালতের আদেশ মোতাবেক আইনানুযায়ী পুলিশ প্রশাসন ও আমিনের সহায়তায় তারা বাদীপক্ষকে তাদের প্রাপ্য জমির সরকারি দখল বুঝিয়ে দিয়েছেন। এখন থেকে এই জমিতে ডিক্রীদারদের পূর্ণ অধিকার থাকবে। বিবাদী বা অন্য কোনো পক্ষ যদি আইন ভঙ্গ করে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা বাধার সৃষ্টি করে তবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ফৌজদারী ব্যবস্থা গ্রহণ করা হবে। জমি বুঝিয়ে দেওয়ার সময় আদালত কর্তৃপক্ষের জারিকারক, স্থানীয় রেভিনিউ প্রসেস সার্ভার, ভালুকা মডেল থানা পুলিশের বিশেষ দল, সার্ভেয়ার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাদী মমতাজ বেগম জানান, তিনি দীর্ঘদিন পর আদালতের মাধ্যমে নিজ জমির দখল ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com