
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গাংপাড়া গ্রামের গা শিউরে ওঠা শিশু মরিয়ম (৬) ধর্ষণ ও নির্মম হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছেন আদালত। বিজ্ঞ আদালত অপরাধের জঘন্যতা বিবেচনা করে প্রধান আসামি আবুল হোসেনকে মৃত্যুদণ্ড এবং ২ লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: ২০২০ সালের ১লা অক্টোবর জীবননগর উপজেলার গাংপাড়া গ্রামের হতদরিদ্র পরিবারের শিশু মরিয়ম নিখোঁজ হয়। পরবর্তীতে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। তদন্তে বেরিয়ে আসে প্রতিবেশী আবুল হোসেনের পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ডের লোমহর্ষক তথ্য।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই ঐতিহাসিক রায় প্রদান করেন। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।
নির্দোষ শিশুর আত্মার শান্তি কামনা করি। সমাজ থেকে এমন পাশবিকতা চিরতরে দূর হোক, আইনের শাসন নিশ্চিত হোক।
Leave a Reply