1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ সিলেট বিভাগের হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালে কতৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসায় মাদ্রাসা শিক্ষক মৃত্যুর অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার শিকার: মহেশপুরে ১৭ বছর ধরে উন্নয়ন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত শহীদ জিয়াউর রহমান কলেজ কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় নিন্ম মানেরনির্মান সামগ্রী। মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: এমপি মশিউর রহমান খান বান্দরবানে বন্যাদুর্গত পরিবারের পাশে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউস,নগদ অর্থ সহায়তা ও হাইজিন কিটস বিতরণ অনুষ্ঠানে সাচিং প্রু জেরী এমপি শ্যামনগরের কৈখালীতে অবৈধ ভাবে পাচার হওয়ার সময় বিএডিসির ৫৭ বস্তা সার জব্দ প্রবাসী কল্যাণ সেন্টারের কার্যক্রম সম্পর্কে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ  ২০১৮-র ‘রাতের ভোটের’ কারিগর সাবেক ডিসি সরোজ কুমার নাথ বাধ্যতামূলক অবসরে

কেশবপুরে বাসের চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী নিহত

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৩ Time View

যশোরের কেশবপুরে যাত্রীবাহী বাসের চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী (৭৫) নিহত হয়েছেন।

রবিবার (২৬ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার পাত্রপাড়া গ্রামের মৃত মকছেদ আলী মোড়লের ছেলে মোহাম্মদ আলী মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কেশবপুর শহরের উদ্দেশে রওনা দেন। পথে শহরের মাইকেল মোড়ে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ভোলা-জ-১১-০০০৮ নম্বরের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।

দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শিবলী খাতুন তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি জব্দ করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হন।

কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় জানান, সড়ক দুর্ঘটনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com